রাঙামাটির মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিনিধি: অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করেন মানিকছড়ি চেকপোস্টের সেনা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। আয়োজনের দায়িত্বে ছিলেন রাঙামাটি ফায়ার স্টেশন।…