সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা, সেনাবাহিনীর তৎপরতায় আহত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় পর্যটক বহনকারী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক  ১১.০০ টায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া নাম্বারবিহীন একটি সিএনজি চাম্পাকলা বাউন্তী এলাকায় ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়ে। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এই দ্রুত ও মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে প্রশংসিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল: সেবার পরিসর বাড়ছে, আস্থার কেন্দ্র হয়ে উঠছে প্রতিষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে অন্তঃবিভাগে বর্তমানে ২১৯ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনের রোগী সেবার চাপ বাড়লেও হাসপাতালটি ধীরে ধীরে এলাকার মানুষের আস্থার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন বহিঃবিভাগে প্রায় ১,০০০…

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • রাঙামাটি সদর বনরূপায় রমজান ঘিরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ রক্ষায় রাঙামাটি সদরের বনরূপা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে…

  • টেকসই পর্যটনে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা কর্মশালা

    আহমদ বিলাল খান রাঙামাটিতে টেকসই পর্যটন নিশ্চিত করতে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের সঙ্গে সদাচরণ, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের…

  • মাতৃভাষার মর্যাদা রক্ষায় গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার শ্রদ্ধা

    রাঙ্গামাটি প্রতিনিধি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। রোববার…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটির দিন গতকাল ও আজ হাসপাতালটিতে জরুরি বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম সচল রাখা…

Leave a Reply