বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিবৃন্দ।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

পরে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পরবর্তীতে তিনি ট্রাফিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী…

  • 🟥 রাঙামাটি জেনারেল হাসপাতালে স্কিন বায়োপসি ও স্লিট স্মিয়ার কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক; রাঙামাটি জেনারেল হাসপাতালে স্লিট স্কিন স্মিয়ার এবং স্কিন বায়োপসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি…

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • পুলিশ-ম্যাজিস্ট্রেসির সমন্বয় জোরদারে বান্দরবানে কনফারেন্স

    দ্রুত তদন্ত, সময়মতো চার্জশিট ও ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) বান্দরবান চীফ…

  • সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

    আহমেদ বিলাল খান, রাঙামাটি সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন…

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

Leave a Reply