রমজানে নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর 

দিপেন দেওয়ান

আবদুল হাই খোকন: রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দীপেন দেওয়ান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার নিজ দপ্তর থেকে ফোনে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে এ নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, রমজানকে ঘিরে কোনো ধরনের অস্থিরতা, সংঘাত বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে। চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের তৎপর থাকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা, ভূমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বান্দরবানে সামাজিক নিরাপত্তা ও সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের দিকেও গুরুত্বারোপ করা হয়।

পবিত্র রমজান মাসে পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সমন্বিত উদ্যোগই হবে প্রধান অগ্রাধিকার—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

+ posts

Similar Posts

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • রাঙামাটিতে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর উদ্যোগে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত…

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: বান্দরবানে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

  • ‘চমকপ্রদ উন্নয়ন হবে, মানুষ দেখবে পরিবর্তন’—মন্ত্রী হয়ে প্রথমবার রাঙামাটিতে দীপেন দেওয়ান

    আবদুল হাই খোকন :  মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটিতে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর আগমনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল…

Leave a Reply