রাঙামাটিতে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর উদ্যোগে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত কর্মকর্তারা হলেন—পুলিশ পরিদর্শক মো: মাসরুরুল হক, অফিসার ইনচার্জ, বিলাইছড়ি থানা এবং পুলিশ পরিদর্শক গাজী মো: শেখ আব্দুল্লাহ, ইনচার্জ, কন্ট্রোল অ্যান্ড অপস্।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বিদায়ী দুই কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদান, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে তারা যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন, তা জেলা পুলিশের জন্য গর্বের বিষয় হয়ে থাকবে। পাশাপাশি তিনি তাদের আগামীর কর্মজীবনে সর্বাঙ্গীণ সফলতা ও মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে আলফা ইসলামী লাইফের মৃত্যুদাবী’র চেক হস্তান্তর

    শোকাতুর পরিবারের পাশে বীমা প্রতিষ্ঠানের সহমর্মিতা আহমেদ বিলাল খান  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকার বিমা দাবি পরিশোধ করেছে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে…

  • ভাষা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়, আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার, রাঙ্গামাটি

    আবদুল হাই খোকন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়।…

  • 🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

  • পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায়…

  • রাঙামাটিতে ভিবিডি’র নব কমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময়

    আহমদ বিলাল খান, রাঙামাটি  ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও…

Leave a Reply