বান্দরবানে জ্বালানি সরবরাহে কড়াকড়ি নজরদারি, কৃত্রিম সংকট রোধে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান


বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে রোববার (২৯ মার্চ) বান্দরবান শহরের উজমা ফিলিং স্টেশনে সরেজমিনে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

পরিদর্শনকালে তিনি পাম্পে সংরক্ষিত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সংক্রান্ত রেজিস্টার যাচাই করেন এবং তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, সবাই নির্ধারিত পরিমাণ জ্বালানি পাবেন।

পুলিশ সুপার বৈশ্বিক সংকট পরিস্থিতিতে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজিবাইক ও সিএনজির মতো বিকল্প যানবাহন ব্যবহারের পরামর্শ দেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, কিছু ব্যক্তি বিভিন্ন পাম্প থেকে ঘুরে ঘুরে জ্বালানি সংগ্রহ করে তা বাইরে অধিক মূল্যে বিক্রি করছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে; কেউ অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন আচরণ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে দুইজন সহকারী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর একটি টহল দল, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকলকে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার বলেন, “আমরা সবাই মিলে এই বৈশ্বিক সংকট অতিক্রম করে ভালো সময়ের দিকে এগিয়ে যাব—ইনশা আল্লাহ।”

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
+ posts

Similar Posts

  • 🟥 রাঙামাটি জেনারেল হাসপাতালে স্কিন বায়োপসি ও স্লিট স্মিয়ার কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক; রাঙামাটি জেনারেল হাসপাতালে স্লিট স্কিন স্মিয়ার এবং স্কিন বায়োপসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি…

  • কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে উৎসবমুখর নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

Leave a Reply