🟥 বান্দরবানে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, দক্ষতা উন্নয়নে জোর

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের উদ্যোগে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম।

দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষকরা একটি জাতির মেরুদণ্ড। তাদের দক্ষতা, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গির ওপরই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তিনি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক শিক্ষণ পদ্ধতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে উঠবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা এবং প্রধান শিক্ষক আব্দুর রহিম। এছাড়াও পুলিশ লাইন্স স্কুলের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ধর্মীয় মূল্যবোধেই শান্তি ও সম্প্রীতির ভিত্তি: রাজবন বিহারে পার্বত্য মন্ত্রী

    আহমদ বিলাল খান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়; বরং নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক সংহতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ…

  • বুদ্ধ পূর্ণিমায় শহীদ পুলিশ সদস্যের পরিবারে আইজিপির শুভেচ্ছা সামগ্রী প্রদান

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র বুদ্ধ পূর্ণিমা ২০২৬ উপলক্ষ্যে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উক্ত শুভেচ্ছা সামগ্রী বান্দরবান পার্বত্য জেলার…

  • বরকলে একযোগে ৪ সিনিয়র নার্স বদলি, চিকিৎসাসেবায় চরম সংকটের আশঙ্কা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় একযোগে চারজন সিনিয়র স্টাফ নার্সকে বদলি করার ঘটনায় স্থানীয় স্বাস্থ্যসেবায় মারাত্মক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এমন একটি সময়ে এই বদলির ঘটনা ঘটেছে, যখন দীর্ঘদিন ধরেই এলাকায় চিকিৎসক ও নার্সের ঘাটতি বিদ্যমান। জানা…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান…

Leave a Reply