🟥 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দালালমুক্ত থানার নির্দেশ

বিশেষ প্রতিবেদক:

রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, থানায় কোনো দালালচক্রের উপস্থিতি সহ্য করা হবে না।

শনিবার (০২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

+ posts

Similar Posts

  • 🟥 চট্টগ্রামে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক

    অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে সমন্বিত কাজের নির্দেশনা আরিফুর রহমান: চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। বৃহস্পতিবার (১৪ মে) সভায়…

  • চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘গুরু প্রণাম’

    শাস্ত্রীয় সঙ্গীতে সুর, তাল ও তারের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ দর্শক নিজস্ব প্রতিবেদক: গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য, শ্রদ্ধা ও ভক্তির অনন্য প্রকাশ ঘটল গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’-এ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট…

  • মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় বন্যাদুর্গতদের পাশে ইস্তানবুল ফাউন্ডেশন

    বিশেষ প্রতিবেদক দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইস্তানবুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম…

  • জুনিয়র বৃত্তির ফল প্রকাশ-৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেল, অনলাইন ও এসএমএসে ফল জানা যাবে

    নিজস্ব প্রতিবেদক: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নেওয়া এ পরীক্ষায়…

  • সারা দেশের পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

    বিশেষ প্রতিবেদক: দেশের জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ…

  • দেশজুড়ে হাম আতঙ্কে জরুরী টিকাদান শুরু ৫ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ৫ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ৯টা থেকে প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু হবে। স্বাস্থ্য…

Leave a Reply