একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে তিনি কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। নীরব পরিবেশে, আলোঝলমলে প্রাঙ্গণে দাঁড়িয়ে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।

এরপর রাত ১২টা ১২ মিনিটে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে আবারও বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা।

ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দেশজুড়ে যখন শ্রদ্ধা আর ভালোবাসার ঢেউ, তখন একুশের প্রথম প্রহরের এই আনুষ্ঠানিকতা জাতির প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক হয়ে ওঠে।

ভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারীদের স্মরণে মধ্যরাতের এই নীরব শ্রদ্ধা—প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা একুশের চেতনারই ধারাবাহিকতা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

    বিশেষ প্রতিবেদক: শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের…

  • 🟥 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দালালমুক্ত থানার নির্দেশ

    বিশেষ প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, থানায় কোনো দালালচক্রের উপস্থিতি সহ্য করা হবে না। শনিবার (০২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।…

  • তেজগাঁওয়ে শিক্ষার্থী নির্মিত গো-কার্ট পরিদর্শন, চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

    বিশেষ প্রতিবেদক: কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং তরুণ শিক্ষার্থীর এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিজয়ান…

  • ফুয়েল পাসে এখন ব্যক্তিগত গাড়িও

    নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’,…

  • পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা।বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

    নিজস্ব প্রতিবেদক : পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে উপস্থিত হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।…

  • পার্বত্য উন্নয়নে বাংলাদেশ–কানাডা সহযোগিতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম খাতের বিকাশে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উভয় দেশ একযোগে কাজ করলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে মত…

Leave a Reply