🟥 শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

শুভ বুদ্ধ পূর্ণিমা—২০২৬ উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দিপেন দেওয়ান।

আলোচনা সভায় বক্তারা শুভ বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, গৌতম বুদ্ধের অহিংসা, শান্তি ও মানবকল্যাণের শিক্ষা আজও বিশ্বজুড়ে প্রাসঙ্গিক এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বাংলাদেশ বুড্ডিষ্ট ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • রমজান—সংযম, সহমর্মিতা ও নৈতিক পুনর্জাগরণের আহ্বান

    পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও রাষ্ট্রীয় চেতনায় আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ নিয়ে আসে। সিয়াম সাধনার এই মাস শুধু ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার গভীর চর্চার সময়। মহান আল্লাহর সন্তুষ্টি…

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।…

  • 🟥 বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

    বিশেষ প্রতিবেদক: শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের…

  • ফুয়েল পাসে এখন ব্যক্তিগত গাড়িও

    নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’,…

  • সারা দেশের পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

    বিশেষ প্রতিবেদক: দেশের জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ…

  • বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চট্টগ্রামে জাসাসের দোয়া ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে…

Leave a Reply