বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চট্টগ্রামে জাসাসের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম।

চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি কানিজ কাউছার চৌধুরী ইনার সভাপতিত্বে  বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এ সময় জাসাস, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • জুনিয়র বৃত্তির ফল প্রকাশ-৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেল, অনলাইন ও এসএমএসে ফল জানা যাবে

    নিজস্ব প্রতিবেদক: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নেওয়া এ পরীক্ষায়…

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।…

  • দেশজুড়ে হাম আতঙ্কে জরুরী টিকাদান শুরু ৫ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ৫ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ৯টা থেকে প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু হবে। স্বাস্থ্য…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

  • কুমিল্লার দাউদকান্দিতে আনসার ব্যাটালিয়নের ৩ গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, একাধিক সদস্য আহত

    নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ির মানিকছড়ি থেকে খুলনায় দায়িত্ব পালনে যাওয়ার পথে আনসার ব্যাটালিয়নের তিনটি গাড়ির ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ২০ আনসার ব্যাটালিয়ন, মানিকছড়ি (খাগড়াছড়ি) সদস্যরা ০৩…

Leave a Reply