পার্বত্য উন্নয়নে বাংলাদেশ–কানাডা সহযোগিতা জোরদার

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম খাতের বিকাশে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উভয় দেশ একযোগে কাজ করলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে মত দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সমতার ভিত্তিতে বসবাস করছে। বর্তমান সরকার দুর্গম অঞ্চলে নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডা সরকারের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে বলেন, কানাডা সবসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো খাতে কানাডার সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

আলোচনাকালে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ–কানাডা সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন উন্নয়ন খাতে কানাডার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস, ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) জোসেফ ম্যাকিনটোশ এবং ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ মমিনুর রহমান, যুগ্ম সচিব কাজী তোফায়েল হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • তেজগাঁওয়ে শিক্ষার্থী নির্মিত গো-কার্ট পরিদর্শন, চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

    বিশেষ প্রতিবেদক: কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং তরুণ শিক্ষার্থীর এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিজয়ান…

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।…

  • চট্টগ্রামে ভয়েস হান্ট সিজন–৩ আয়োজনের প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের সদরঘাট মেট্রোপ্লাজায়…

  • 🟥 পুলিশ সপ্তাহ ২০২৬: রাজারবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জাতীয় ডেক্স: পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন। অনুষ্ঠানে…

  • শিক্ষা প্রশাসনে দক্ষ নেতৃত্বের প্রতীক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

    মোঃ জয়নাল আবেদীন চট্টগ্রামের শিক্ষা অঙ্গনে অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি কলেজে ভাইস-প্রিন্সিপাল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাগত জীবনে…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

Leave a Reply