রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ

“সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায় এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

চলচ্চিত্রে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পৃথক বাস সুবিধা, জনস্বাস্থ্য সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ, গুজব ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার মোকাবিলাসহ নানা বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে চলচ্চিত্র প্রদর্শন উপভোগ করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে গুজব ও অপতথ্য না ছড়াতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল অতিরিক্ত ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।…

  • পুলিশ-ম্যাজিস্ট্রেসির সমন্বয় জোরদারে বান্দরবানে কনফারেন্স

    দ্রুত তদন্ত, সময়মতো চার্জশিট ও ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) বান্দরবান চীফ…

  • রাঙ্গামাটি হাসপাতালে শেষ হলো এক্স-রে রিপোর্ট সংকট

    নিজস্ব প্রতিবেদক দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়েছে। এর ফলে এখন থেকে হাসপাতালেই এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন ইমেজিং পরীক্ষার রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রস্তুত করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয়…

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

Leave a Reply