রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমজানের আত্মশুদ্ধির আহ্বানে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকার

রাঙ্গামাটি পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে ধারণ করে আত্মশুদ্ধি, ন্যায়নিষ্ঠা ও পেশাদার দায়িত্ব পালনের প্রত্যয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সকল পদমর্যাদার সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ ও ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ। সভাপতিত্ব করেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

এ সময় উপস্থিত ছিলেন এ এফ এম আনজুমান কালাম, বিপিএম (বার), কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), পিএসটিএস, বেতবুনিয়া; আলী আহমদ খান, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলা সমূহ) কার্যালয়, রাঙ্গামাটি; এবং মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। তাঁদের সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানকে অধিক তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ করে তোলে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রার্থনা করা হয়।

রমজানের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল পুলিশ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এ তিন পার্বত্য জেলা সহ সারাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ  পিসিসিপি কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো….

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

  • কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে এসে পানিতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে কাপ্তাই লেকের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম…

  • রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবীসহ চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ…

  • মায়া রানীর পাশে মানবিকতা

    নিজস্ব প্রতিবেদক দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী মায়া রানী চাকমার জীবন রক্ষায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার ও সমাজসেবা কার্যালয়ের সমন্বিত উদ্যোগে সংকটাপন্ন এই রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম…

Leave a Reply