🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

নিজস্ব প্রতিবেদক:


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা বাড়তে পারে। এ সময় পর্যটনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি মাদক পাচার ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানানো হয়।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কাপ্তাই…

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

  • বিজিবির হানায় কাপ্তাইয়ে মদ কারখানা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার তৈরি মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১…

  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ…

  • সাক্রাছড়িতে বর্ণিল আয়োজনে বিষু উৎসব পালন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার সাক্রাছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির…

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ৬ হাজার শিশু

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

Leave a Reply