দেশজুড়ে হাম আতঙ্কে জরুরী টিকাদান শুরু ৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি


দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ৫ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ৯টা থেকে প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু হবে।

স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে বিনামূল্যে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম ধাপের কার্যক্রম শেষে পর্যায়ক্রমে দেশের অবশিষ্ট জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ, এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে। ফলে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলের শিশুরাই এই সেবার আওতায় আসবে।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, তালিকা অনুযায়ী নিজ নিজ এলাকার নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে ১ ডোজ টিকা নিশ্চিত করতে। সময়মতো টিকা প্রদান না করলে শিশুদের হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং সময়মতো টিকাদানই এর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। তাই সকল অভিভাবককে সচেতন হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

+ posts

Similar Posts

Leave a Reply