সারা দেশের পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক:

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি এসব কর্মকর্তা নিয়োগ করবে। অন্যদিকে মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে ট্যাগ অফিসার নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে জ্বালানি কার্যক্রম তদারকি করবেন এবং নিয়মিত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও কার্যকর মনিটরিং আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

+ posts

Similar Posts

  • চট্টগ্রামে ভয়েস হান্ট সিজন–৩ আয়োজনের প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের সদরঘাট মেট্রোপ্লাজায়…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

  • 🟥 পুলিশ সপ্তাহ ২০২৬: রাজারবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জাতীয় ডেক্স: পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন। অনুষ্ঠানে…

  • তেজগাঁওয়ে শিক্ষার্থী নির্মিত গো-কার্ট পরিদর্শন, চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

    বিশেষ প্রতিবেদক: কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং তরুণ শিক্ষার্থীর এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিজয়ান…

  • পার্বত্য উন্নয়নে বাংলাদেশ–কানাডা সহযোগিতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম খাতের বিকাশে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উভয় দেশ একযোগে কাজ করলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে মত…

  • হাতে লেখা পোস্টকার্ডে নববর্ষের শুভেচ্ছা, ব্যতিক্রমী উদ্যোগ মানিকগঞ্জ জেলা প্রশাসনের

    বিশেষ প্রতিবেদক: ডিজিটাল যোগাযোগের যুগে হারিয়ে যেতে বসা চিঠির ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। বাংলা নববর্ষ উপলক্ষে হাতে লেখা পোস্টকার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা কুড়িয়েছে জেলা প্রশাসনের এই উদ্যোগ। জানা গেছে, নববর্ষকে সামনে রেখে এক…

Leave a Reply