কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

ঝুলন দত্ত, কাপ্তাই


রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন (৪৬)। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় ইউপি সদস্য মামুনের মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, “মামুনের আঘাত গুরুতর হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান নিজস্ব প্রতিবেদক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী উক্যচিং মারমা নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  মোটরসাইকেল দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের  মতি পাড়ার বাসিন্দা প্রকৌশলী উক্যসিং মারমা নিহত হয়েছেন। তিনি ঐ এলাকার বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারী সাচিংমং মারমার একমাত্র ছেলে বলে জানান ৪ নং…

Leave a Reply