রাঙ্গামাটিতে টিসিবির ট্রাকসেল মনিটরিং ও মোবাইল কোর্ট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তৎপরতা
রাঙ্গামাটি প্রতিনিধি ঃ রাঙ্গামাটি সদরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম মনিটরিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) আনন্দ বিহার, এডিসি হিল, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আসামবস্তি এলাকায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম তদারকি করা হয়। মনিটরিংকালে কোথাও কোনো বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসময় বিক্রিত পণ্যের যথাযথ ওজন, গুণগতমান নিশ্চিতকরণ এবং অমোচনীয় কালি ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও ট্যাগ অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অপরদিকে, আসামবস্তি রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়।
জেলা প্রশাসন, রাঙ্গামাটির উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।