একই বিদ্যালয়ে ২১ বছর: ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা শেষে বিদায় নিলেন ইউসুফ মিয়া

ঝুলন দত্ত, কাপ্তাই:

একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায় 
 ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া।  এই উপলক্ষে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল)  দুপুর ১ টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এক বিদায়  সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়। এসময় তিনি বলেন, বিদায়ী  প্রধান শিক্ষক একজন আর্দশ শিক্ষক ছিলেন, আজকে তাঁর বিদায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার সর্বস্থরের পেশাজীবীদের উপস্থিতিতে এটা প্রমানিত হয়। তিনি শিক্ষার আলো ছড়িয়ে এই অঞ্চলকে আলোকিত করেছেন।

এসময় বিদায়ী প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া বলেন, বিদায় বেলা আমি সকলের যে ভালোবাসা পেয়েছি, তা জীবনে কখনোও ভুলবো না।

  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভিন সুলতানার সভাপতিত্বে শিক্ষক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বিএফআইডিসি স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনর রশীদ,  পরিচালনা কমিটির সহ সভাপতি পারুল আক্তার, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ,  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী,   কাপ্তাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন,   কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন   সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাসরিন সুলতানা, হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে প্রমুখ।

এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য রাখেন সহকারী  শিক্ষক 
মিজানুর রহমান এবং শিক্ষার্থী ওয়াজিয়া সুলতানা সোবাহা ও মো: আজিম উদ্দিন।

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের  পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষক মো ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক এবং উপহার  প্রদান করা হয়।৷ 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

  • কাপ্তাইয়ে চিরকুটের ঈদ উপহার: ৩০ পরিবারের হাসি

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চিরকুট”। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সবার ভালোবাসা ও…

  • মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় স্থানীয় খামারি সাজাইউ মারমা ব্যক্তিগত মুরগির ফার্মে আগুন লেগে ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তাঁর ৪ লাখ…

  • ফুল বিষুতে কর্ণফুলীতে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের নববর্ষ বরণ

    বিশেষ প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন  কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • 🟥 কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বিষয়ক কর্মশালা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন যুবক-যুবতী। বৃহস্পতিবার (১৪…

Leave a Reply