মিছিল নয়, মোনাজাতে কৃতজ্ঞতা ; কাপ্তাই মডেল মসজিদে বিএনপির শুকরিয়া আদায়। 

কাপ্তাই মডেল মসজিদে শুকরিয়া আদায়

কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল বিজয়ের পর আনন্দ মিছিল এর পরিবর্তে কাপ্তাই উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে।

দলটির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী মসজিদে মসজিদে শুকরিয়া জ্ঞাপনের অংশ হিসেবে কাপ্তাইয়েও এ কর্মসূচি পালিত হয়। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও আগামীর শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করা হয়।

কাপ্তাই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও  রাঙ্গামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক  মোহাম্মদ দিলদার হোসেন এ সময় বলেন, “এই বিজয় কোনো প্রতিহিংসার নয়, এটি জনগণের বিজয়। আমরা জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সকলের পাশে থাকতে চাই।”

তিনি আরও আহবান জানান—একটি আধুনিক, সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন।

এসময় উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোশারফ হোসেন,, বিএনপি নেতা নুরুল আবছার বাবুল, রেজাউল করিম, মোহাম্মদ ইউসুফ, মোঃ মাসুদ, কলেজ ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম’সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা।

অনুষ্ঠানে বিজয়ের আনন্দকে সংযত রেখে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতে ঐক্য ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কাপ্তাই প্রতিনিধি
+ posts

Similar Posts

  • প্রতিশোধ নয়, সহমর্মিতার রাজনীতি চাই। রাঙ্গুনীয়া জয়ের পর ঐক্যের বার্তা দিলেন হুমাম কাদের চৌধুরী

    মাসুদ নাসির, রাংগুনিয়াঃ নির্বাচনে বিজয় মানেই প্রতিপক্ষকে দমন নয়—বরং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার। এমন বার্তাই দিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। ১২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে …

  • রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়

    আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি…

  • কাপ্তাইয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে  নির্বাচনী সরঞ্জাম 

    রাঙামাটির কাপ্তাইয়ের ২২ টি ভোট  কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি  অফিস হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল হতে স্ব-স্ব কেন্দ্রের…

  • উৎসবের আমেজে কাপ্তাইয়ে ভোট; সকাল থেকেই দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলোতে।

    উৎসব মুখর পরিবেশে কাপ্তাই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় উপজেলা সদর বরইছড়ি সরকারি প্রাথমিক…

  • ‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।…

  • ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলার…

Leave a Reply