‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আহমদ বিলাল খান, রাঙামাটিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাঙ্গামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ভোটাররা নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগের কথা শোনা যাচ্ছে। কোনো ভোটকেন্দ্রে ভোটারকে বের করে দেওয়া, ভোট প্রদানে বাধা দেওয়া বা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহাম্মদ আব্দুর রকিব জানান, অভিযোগগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাঙ্গামাটি থানার অধীনে থাকা ৪১টি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে। এসব কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এবং ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে জেলার সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর ভোটারদের উপস্থিতি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।


আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • উৎসবের আমেজে কাপ্তাইয়ে ভোট; সকাল থেকেই দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলোতে।

    উৎসব মুখর পরিবেশে কাপ্তাই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় উপজেলা সদর বরইছড়ি সরকারি প্রাথমিক…

  • রাঙ্গামাটিতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব-৭! ভোটার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি!

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবে বাহিনীটি। পাশাপাশি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে বিশেষ প্রস্তুতি রাখা…

  • ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলার…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

  • বান্দরবানে ধানের শীষের উজ্জ্বল জয়, উৎসবের আমেজে ফল ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বান্দরবান এর একমাত্র সংসদীয় আসনে দাপুটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীকে তিনি…

  • রাঙ্গামাটিতে অবাধ ও সুষ্ঠ ভোটের নিশ্চয়তা দিচ্ছে সেনাবাহিনী: জেনারেল নাজমুল হক।

    আবদুল হাই খোকন, রাঙামাটি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের এই পার্বত্য জেলায় ২১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে…

Leave a Reply