জাতীয় নির্বাচন ২০২৬ কাপ্তাই

কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রেখে আনসার সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ টায় কাপ্তাই উপজেলা রেস্ট হাউস চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোঃ রুহুল আমিন ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সমাবেশে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন। তিনি জানান, আসন্ন নির্বাচনে কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে মোট ২৮৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১৯৮ জন পুরুষ ও ৮৮ জন নারী আনসার সদস্য রয়েছেন। 

জাতীয় নির্বাচন ২০২৬ কাপ্তাই

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ভোটারদের  নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় সমাবেশে। 

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব-৭! ভোটার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি!

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবে বাহিনীটি। পাশাপাশি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে বিশেষ প্রস্তুতি রাখা…

  • বান্দরবানে ধানের শীষের উজ্জ্বল জয়, উৎসবের আমেজে ফল ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বান্দরবান এর একমাত্র সংসদীয় আসনে দাপুটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীকে তিনি…

  • মিছিল নয়, মোনাজাতে কৃতজ্ঞতা ; কাপ্তাই মডেল মসজিদে বিএনপির শুকরিয়া আদায়। 

    কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল বিজয়ের পর আনন্দ মিছিল এর পরিবর্তে কাপ্তাই উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী মসজিদে মসজিদে শুকরিয়া জ্ঞাপনের অংশ…

  • উৎসবের আমেজে কাপ্তাইয়ে ভোট; সকাল থেকেই দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলোতে।

    উৎসব মুখর পরিবেশে কাপ্তাই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় উপজেলা সদর বরইছড়ি সরকারি প্রাথমিক…

  • দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়, মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীপেন দেওয়ান 

    পলাশ চাকমা, রাঙামাটি। রাঙামাটি–২৯৯ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময়…

  • কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, ২২ কেন্দ্রে চলছে গণনা। 

    নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।…

Leave a Reply