কাপ্তাইয়ে নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক:


শিশু, কিশোর-কিশোরী ও নারীর সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৬) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান। আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য নারী ও শিশুদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

উঠান বৈঠকে স্থানীয় নারী, কিশোর-কিশোরী এবং অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক সমস্যা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার গুরুত্ব এবং নারীর অধিকার বিষয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিতদের মাঝে সচেতনতামূলক একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশু ও নারীর উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি…

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • 🟥 ঈদ ঘিরে জমে উঠেছে কাপ্তাইয়ের কামারপল্লী

    নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার কামারের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপল্লী। উত্তপ্ত লোহাকে নানা আকৃতিতে রূপ দিতে নিরলস কাজ করছেন কারিগরেরা। রোববার (২৪ মে) সকালে সরেজমিনে উপজেলার…

Leave a Reply