কাপ্তাইয়ে ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
১১০ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা, উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় শহীদ সিপাহি আফজাল হলে আলোচনা ও বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩৮ বীরের বিভিন্ন কার্যক্রম ও পরিচিতি তুলে ধরা হয়। পরে ১১০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় কাপ্তাই সেনাজোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসানসহ বিভিন্ন সেনা ও বিজিবি জোনের অধিনায়ক, পদস্থ সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের পর বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।