ফুয়েল পাসে এখন ব্যক্তিগত গাড়িও

নিজস্ব প্রতিবেদক:


দেশে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

জানা গেছে, খুব শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হবে। এর ফলে জ্বালানি বিতরণে অনিয়ম কমবে এবং গ্রাহকরা আরও সহজ ও স্বচ্ছ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল গাড়ির মালিককে দ্রুত ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, আর আইফোন ব্যবহারকারীরা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ডিজিটাল এই উদ্যোগকে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • সাংবাদিক পরিচয় নির্ধারণে গ্রহণযোগ্য কর্তৃপক্ষ প্রয়োজন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    নিজস্ব প্রতিবেদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন—তা নির্ধারণে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য কর্তৃপক্ষ থাকা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে এমন একটি কার্যকর ব্যবস্থা এখন সময়ের…

  • চট্টগ্রামে ভয়েস হান্ট সিজন–৩ আয়োজনের প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের সদরঘাট মেট্রোপ্লাজায়…

  • শিক্ষা প্রশাসনে দক্ষ নেতৃত্বের প্রতীক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

    মোঃ জয়নাল আবেদীন চট্টগ্রামের শিক্ষা অঙ্গনে অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি কলেজে ভাইস-প্রিন্সিপাল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাগত জীবনে…

  • সারা দেশের পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

    বিশেষ প্রতিবেদক: দেশের জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ…

  • 🟥 চট্টগ্রামে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক

    অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে সমন্বিত কাজের নির্দেশনা আরিফুর রহমান: চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। বৃহস্পতিবার (১৪ মে) সভায়…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

Leave a Reply