চট্টগ্রামে ভয়েস হান্ট সিজন–৩ আয়োজনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের সদরঘাট মেট্রোপ্লাজায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিযোগিতা প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম শাহজাহান। সদস্যসচিব রুবেল বড়ুয়ার সঞ্চালনায় এতে সংগঠনের সভাপতি হিল্লোল রায়, সাবেক সভাপতি মনোজ সরকার, লায়ন প্রবীর দত্ত সাজু, অর্থ সম্পাদক পীযূষ সেন, প্রস্তুতি কমিটির সদস্য ঝুলন দত্তসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন, প্রতিযোগীদের নিবন্ধন, বিচারক প্যানেল, মঞ্চ ব্যবস্থাপনা, শব্দ ও আলোকসজ্জা, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা এবং সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ‘ভয়েস হান্ট সিজন–৩’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং নতুন ও প্রতিভাবান কণ্ঠশিল্পীদের খুঁজে বের করে তাদের সংগীতাঙ্গনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করার একটি উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে তরুণ শিল্পীদের প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আগামী ১১ জুলাই শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতা সফল করতে সংগঠনের সব সদস্য এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা।বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

    নিজস্ব প্রতিবেদক : পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে উপস্থিত হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।…

  • 🟥 পুলিশ সপ্তাহ ২০২৬: রাজারবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জাতীয় ডেক্স: পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন। অনুষ্ঠানে…

  • 🟥 বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতা রক্ষার আহ্বান

    বিশেষ প্রতিবেদক: আজ ৩ মে ২০২৬, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (Press Freedom Day)। দিবসটি উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ ঘোষিত এই গুরুত্বপূর্ণ দিবসটি প্রতি বছর বিশ্বজুড়ে পালন…

  • ঈদুল ফিতরের আমল: সংযম থেকে আনন্দে মানবতার জাগরণ

    ইসলাম ডেক্স: পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে মহিমান্বিত উৎসব—ঈদুল ফিতর। এটি কেবল আনন্দ-উৎসবের দিনই নয়; বরং আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার এক মহৎ শিক্ষা নিয়ে আগত এক অনন্য উপলক্ষ। রোজার মাধ্যমে মানুষ যে…

  • 🟥 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দালালমুক্ত থানার নির্দেশ

    বিশেষ প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, থানায় কোনো দালালচক্রের উপস্থিতি সহ্য করা হবে না। শনিবার (০২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

Leave a Reply