কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

নিজস্ব প্রতিবেদক:


পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।

পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পরিদর্শনকালে হাইকমিশনার প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং মাঠপর্যায়ের অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উপকারভোগীরাও তাদের অভিজ্ঞতা, সুফল এবং চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্পের অ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত ও উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

পরে প্রতিনিধি দল উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবতাছড়ি পাড়ায় সৌরবিদ্যুৎচালিত পানীয়জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে সৌরশক্তির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার এবং স্থানীয়দের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘গুরু প্রণাম’

    শাস্ত্রীয় সঙ্গীতে সুর, তাল ও তারের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ দর্শক নিজস্ব প্রতিবেদক: গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য, শ্রদ্ধা ও ভক্তির অনন্য প্রকাশ ঘটল গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’-এ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট…

  • জুনিয়র বৃত্তির ফল প্রকাশ-৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেল, অনলাইন ও এসএমএসে ফল জানা যাবে

    নিজস্ব প্রতিবেদক: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নেওয়া এ পরীক্ষায়…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

  • বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চট্টগ্রামে জাসাসের দোয়া ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে…

  • কুমিল্লার দাউদকান্দিতে আনসার ব্যাটালিয়নের ৩ গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, একাধিক সদস্য আহত

    নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ির মানিকছড়ি থেকে খুলনায় দায়িত্ব পালনে যাওয়ার পথে আনসার ব্যাটালিয়নের তিনটি গাড়ির ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ২০ আনসার ব্যাটালিয়ন, মানিকছড়ি (খাগড়াছড়ি) সদস্যরা ০৩…

  • চট্টগ্রামে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ…

Leave a Reply