🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে হরিণটি এলাকায় থাকা লিচু গাছের নিচে আসে। এ সময় কয়েকটি কুকুর হরিণটিকে ঘিরে আক্রমণ চালায়। কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই হরিণটির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার (১০ মে) ভোরের দিকে কুকুরের চিৎকার ও হৈচৈ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখা যায়, কুকুরের আক্রমণে হরিণটির শরীরের পেছনের অংশের মাংস ছিঁড়ে গেছে এবং প্রাণীটি মাটিতে পড়ে আছে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে জানালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, বন থেকে লোকালয়ে খাবারের সন্ধানে আসা হরিণটি কুকুরের আক্রমণের শিকার হয়ে মারা গেছে। পরে কাপ্তাই ভেটেরিনারি সার্জন রবিউল হোসেনের মাধ্যমে হরিণটির পোস্টমর্টেম সম্পন্ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, পোস্টমর্টেম শেষে বন বিভাগের নিয়ম অনুযায়ী মৃত হরিণটিকে মাটিতে পুঁতে ফেলা হবে। একই সঙ্গে বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বনাঞ্চল সংলগ্ন এলাকায় খাবারের অভাব ও বন উজাড়ের কারণে বন্য প্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসছে। এতে একদিকে যেমন বন্যপ্রাণীর জীবন হুমকির মুখে পড়ছে, অন্যদিকে মানুষ ও প্রাণীর সংঘাতও বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • প্রতিকূলতা জয় করে ফলের বাগানে ঘুরে দাঁড়ানো- একজন এনামুলের সাফল্যের গল্প 

    আব্দুল হাই খোকন। রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার বাসিন্দা এনামুল বাচ্চু (৪৭) প্রমাণ করেছেন—পরিশ্রম আর পরিকল্পনা থাকলে পাহাড়ি জনপদেও ফলের বাগান হতে পারে স্বাবলম্বিতার নির্ভরযোগ্য ঠিকানা। চাকরির পেছনে না ছুটে তিনি গড়ে তুলেছেন বহুমুখী ফলের বাগান। চলতি মৌসুমে ‘বল সুন্দরী’…

  • কাপ্তাই হ্রদে জেলেদের জীবনসংগ্রাম: মাছ কমছে, বাড়ছে ব্যয়; তবু সম্ভাবনার খোঁজে প্রান্তিক জনপদ।

    আবদুল হাই খোকন, রাঙামাটি।  পাহাড়ে ঘেরা বিশাল জলরাশির নাম কাপ্তাই হ্রদ। এই হ্রদই হাজারো জেলে পরিবারের ভরসা। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে জলে নামেন তাঁরা; দিনশেষে যা মেলে, তাই দিয়ে চলে সংসার। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাছের উৎপাদন কমে যাওয়ায় জীবনযুদ্ধে…

  • মানবিক চিকিৎসক ডা. মাসুদ স্ট্রোকে আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: কাপ্তাইয়ের সকলের পরিচিত মুখ, মানবিক চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে…

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

  • কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে সম্মিলিত…

  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়…

Leave a Reply