মিতিঙ্গাছড়িতে কাল ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন

উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামীকাল রোববার ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি গ্রামের সঙ্গে মিতিঙ্গাছড়িরও উদ্বোধন করবেন।

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত মিতিঙ্গাছড়ি। আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের তিনটি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন। অন্য দুটি গ্রাম হলো খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনায় মিতিঙ্গাছড়ির উদ্বোধনী অনুষ্ঠান কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলের সাজসজ্জা ও ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।

মিতিঙ্গাছড়ির বাসিন্দা মো. নুর কবির, আব্দুল মতিন, সুইহ্লা প্রু মারমা, অংচেপ্রু মারমা ও কাকলি দাশ বলেন, দেশের তিনটি গ্রামের মধ্যে মিতিঙ্গাছড়িকে এসডিজি ভিলেজ হিসেবে নির্বাচিত করায় তাঁরা আনন্দিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে মিতিঙ্গাছড়িতে দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কর্ণফুলীর জলে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে শেষ দুর্গোৎসব

    বর্ণাঢ্য নৌ র‍্যালি ঘিরে নদীতীরে মানুষের ঢল, আনন্দ-অশ্রুতে দেবী দুর্গাকে বিদায় নিজস্ব প্রতিবেদক ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের জয়ধ্বনিতে মুখর কর্ণফুলী নদীর দুই পাড়। উৎসবের রঙিন আয়োজনের পর এবার বিদায়ের পালা। আনন্দের সঙ্গে বিষাদের মিশেলে রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা…

  • মাদক নয়, ফুটবলেই মাতুক তারুণ্য, কাপ্তাইয়ে অজিত কুমার তঞ্চঙ্গ্যার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক মাদক নয়, খেলাধুলায় গড়ে উঠুক আগামীর তারুণ্য—এমন প্রত্যাশা নিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা। স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল তুলে দিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত অর্থায়নে দেওয়া এই ক্রীড়াসামগ্রী তরুণদের…

  • কাপ্তাইয়ে বিশেষ প্রকল্পের ত্রাণ: ২০০ পরিবারের মাঝে ২ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে ঈদ-উল…

  • 🟥 কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত…

  • ১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, স্বস্তিতে কর্ণফুলী অববাহিকা

    নিজস্ব প্রতিবেদক টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর অবশেষে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ একযোগে সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত…

  • 🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।…

Leave a Reply