🟥 কাপ্তাইয়ে বারি আম-৪ চাষে মাঠ দিবস

কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দিল বিএআরআই

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত “বারি আম-৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৮০ জন কৃষক অংশ নেন।

সোমবার (১১ মে) সকাল ১১টায় গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ড. মো. ফারুক হোসেন। রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)”–এর অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফারুক হোসেন বলেন, ধানের উৎপাদন ঠিক রেখে দেশের প্রায় দুই লাখ হেক্টর জমিতে অন্যান্য ফলের উৎপাদন বাড়াতে প্রকল্পটি কাজ করছে। মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান। বক্তব্য দেন বৈজ্ঞানিক সহকারী মো. এনায়েত শরীফ।

অনুষ্ঠান শেষে কৃষকদের বারি আম-৪ এর বাগান পরিদর্শনে নেওয়া হয়। সেখানে আমের উৎপাদন কৌশল ও পরিচর্যা বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    নিজস্ব প্রতিবেদক ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে…

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • “হৃদপিণ্ডে দুটি ছিদ্র: বাঁচার লড়াইয়ে ১৮ মাসের মেশিং, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন”

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিং ওয়াং মারমা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, যা দ্রুত অপারেশন ছাড়া…

  • কাপ্তাইয়ে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…

  • ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি প্রশিক্ষণ, কাপ্তাইয়ে ৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক জনপদের তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বুধবার দুই মাসব্যাপী কম্পিউটার…

Leave a Reply