🟥 নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ ও সাইবার বুলিং দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের উদ্যোগের প্রশংসাও করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • পার্বত্য চট্টগ্রামে রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, মুরগি ২৩০ টাকায়, কলা–লেবু–শসায় দামের ঝাঁপ; স্বস্তি শুধু ডিম ও আলুতে!

    জয়নাল আবেদিনঃ রমজান ঘিরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা বেড়েছে। ইফতারকেন্দ্রিক চাহিদা বাড়ায় বেশ কয়েকটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার (বয়লার) মুরগির দাম কেজিপ্রতি ২২০…

  • বান্দরবানে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক,বান্দরবান বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল…

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

  • কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে উৎসবমুখর নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত…

  • 🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে…

  • পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায়…

Leave a Reply