আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি

নিজস্ব প্রতিবেদক:


বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দুর্গম পার্বত্য এলাকায় সময়মতো চিকিৎসা না পাওয়াকে এ মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কুরুকপাতা ইউনিয়নের ইয়াংরিং মাংক্রাত পাড়ায় চাংমুম ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় প্রেন্নই শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিচালক উথোয়াইংগ্য মার্মা। নিহত শিশু রুইতন পাড়ার বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে জ্বর ও লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দেয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় ৭০-৮০ জনের মধ্যে। অসুস্থতার কারণে অধিকাংশ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়।

চাংমুম অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে কাঁধে করে প্রায় ৭ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথে কোনো যানবাহন না পাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে এবং পথেই তার মৃত্যু হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে হামের উপসর্গ নিয়ে কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছে। চলতি মাসে এ ধরনের উপসর্গে বেশ কয়েকজন ভর্তি হলেও অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়, তবে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে এবং প্রয়োজন হলে যাতায়াত ব্যয়ও বহন করা হবে।

এর আগে একই এলাকায় একই ধরনের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা দ্রুত চিকিৎসা ব্যবস্থা জোরদার ও টিকাদান কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন, নচেৎ পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে টিসিবির ট্রাকসেল মনিটরিং ও মোবাইল কোর্ট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তৎপরতা

    রাঙ্গামাটি প্রতিনিধি ঃ রাঙ্গামাটি সদরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম মনিটরিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) আনন্দ বিহার, এডিসি হিল, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আসামবস্তি এলাকায় টিসিবির ট্রাকসেল…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • ভাষার চেতনায় অন্যায়ের বিরুদ্ধে শপথ

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাংগামাটি প্রতিনিধি মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দীপেন দেওয়ান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।…

  • বান্দরবানে জেলা পুলিশের মাসিক সভায় আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মার্চ/২০২৬ মাসের এ সভা অনুষ্ঠিত হয়। সভায়…

Leave a Reply