🟥 নবাগত এসপির সঙ্গে পরিবহন মালিক–শ্রমিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার পরিবহন খাতের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং যাত্রীসেবার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • ভাষার চেতনায় অন্যায়ের বিরুদ্ধে শপথ

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাংগামাটি প্রতিনিধি মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দীপেন দেওয়ান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।…

  • পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায়…

  • মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগ শুরু: বান্দরবানে টিআরসি বাছাইয়ের প্রথম দিন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে শুরু হয় শারীরিক সক্ষমতা যাচাই…

  • সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

    আহমেদ বিলাল খান, রাঙামাটি সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন…

Leave a Reply