কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে এসে পানিতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে কাপ্তাই লেকের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. বেলাল।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে আগত চার বন্ধু মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই লেক ভ্রমণে বের হন। একপর্যায়ে তাঁদের নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তাঁরা লেকের পানিতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার সময় ইনতিশার হাসনাত ধীরে ধীরে গভীর পানিতে চলে যান। কিছুক্ষণ পর তাঁকে দেখতে না পেয়ে তাঁর বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে লেকের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর পানিতে গিয়ে তলিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কাপ্তাই হ্রদে ভ্রমণে এসে এক শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কোতয়ালী থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। সোমবার (২৫ মে) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

  • কাউখালী থানার অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ…

  • ট্রাইবেকারে কাপ্তাইয়ের দাপট, নানিয়ারচর বিদায়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ডি সি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক। উদ্বোধনী ম্যাচেই দেখা যায় চরম উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। কাপ্তাই উপজেলা ও…

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • বাংলাদেশ পুলিশে ট্রেইনি কনস্টেবল নিয়োগে আবেদন শুরু ৫ মার্চ

    নিজস্ব প্রতিবেদক :“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ খ্রি. থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি…

Leave a Reply