🟥 রাঙামাটিতে সরকারি কর্মচারীদের ডি-নথি ও অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা (পিএটিপি) অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত বার্ষিক ৪০ ঘণ্টা প্রশিক্ষণের অংশ হিসেবে রাঙামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে “ডি-নথি ও অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) জেলা তথ্য অফিস রাঙামাটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডিজিটাল অফিস ব্যবস্থাপনা, দাপ্তরিক কার্যক্রমে ডি-নথির ব্যবহার, ই-ফাইলিং পদ্ধতি এবং আধুনিক অফিস ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইসিটি কর্মকর্তা প্রকৌশলী আতিকুর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকারি অফিস ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও সময়োপযোগী করতে ডি-নথির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দাপ্তরিক কাজের গতি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কাগজের ব্যবহারও কমে আসছে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডি-নথি ব্যবস্থাপনার ব্যবহারিক বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং সরকারি সেবার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বান্দরবান প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার…

  • কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ আহরণ নিষেধাজ্ঞা কার্যকর

    প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণে কঠোর ব্যবস্থা, জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। জেলা প্রশাসন…

  • রাঙ্গামাটিতে বৈসাবি-বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: বাংলা নববর্ষ ও বৈসাবি ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোমবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়…

  • পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

    আহমদ বিলাল খান। রাঙামাটি  পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের…

  • রমজান সামনে রেখে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

    অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান। আব্দুল হাই খোকনঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের প্রধান…

  • রাঙ্গামাটিতে শাহ এমদাদীয়া’র ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

    আহমদ বিলাল খান :  পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বনরুপায় শাহ এমদাদিয়া দায়রা ভবনে মর্যাদাপূর্ণ পরিবেশে…

Leave a Reply