কাপ্তাইয়ে আগামীর পথে একঝাঁক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৪ জুন) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় মুখর এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই ‘শহীদ মোয়াজ্জেম’-এর অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কমডোর এস এম সুমন হায়দার। তিনি বলেন, “এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান দেয়নি, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মূল্যবোধেও সমৃদ্ধ করেছে। জীবনে সফল হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।”

কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। এছাড়া নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম। সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম ও যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক রোজ সোনিয়া চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন কলেজ শাখার সমন্বয়ক প্রভাষক কামরুল আলম, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স থেকে কমিশনপ্রাপ্ত লেফটেন্যান্ট প্রিয়ন্তী বড়ুয়া, বিদায়ী শিক্ষার্থী বিন্তি ধর নীলা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান তানভীর।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সাফল্য কামনা করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ের আবেগঘন মুহূর্তে শুভকামনা, অনুপ্রেরণা ও স্বপ্নপূরণের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। নতুন অধ্যায়ে পদার্পণের প্রাক্কালে শিক্ষার্থীদের জন্য সাফল্যময় ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান নিজস্ব প্রতিবেদক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর…

  • কাপ্তাই সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

    ঝুলন দত্ত, কাপ্তাই : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার কাপ্তাই  প্রজেক্ট  পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,  গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায়…

  • 🟥 কাপ্তাইয়ে ৯০ ক্ষুদে হলদে পাখির দীক্ষা গ্রহণ

    সনদ ও পোশাক বিতরণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৯০ জন ক্ষুদে হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও পোশাক বিতরণ…

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে…

Leave a Reply