রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী ‘হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

প্রশিক্ষণ কোর্সের সার্বিক ব্যবস্থাপনা ও কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার উপপরিচালক আলমগীর হোসেন।

আয়োজক সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন এবং আর্থিক কার্যক্রমে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্য রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস…

  • কাপ্তাইয়ের কেপিএম এলাকায় মানবিক শওকতের ইফতার ও পুনর্বাসন উদ্যোগ

    ঝুলন দত্ত, কাপ্তাই: পবিত্র রমজান মাসে কাপ্তাইয়ের কেপিএম মিল এলাকায় মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক শওকত হোসেন ও মানবিক সম্পা আহমেদ। তাঁদের যৌথ উদ্যোগে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের অসহায় ও বিধবা পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ…

  • ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ…

  • 🟥 কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘাইর মাছ উদ্ধার, আইনি প্রক্রিয়ায় ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির বাঘাইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬…

  • 🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।…

  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মো জয়নাল আবেদীন, কাপ্তাই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি…

Leave a Reply