রাঙ্গামাটি হাসপাতালে শেষ হলো এক্স-রে রিপোর্ট সংকট

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়েছে। এর ফলে এখন থেকে হাসপাতালেই এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন ইমেজিং পরীক্ষার রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রস্তুত করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবার মানও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এক্স-রে পরীক্ষা করা হলেও রোগীদের কেবল ফিল্ম দেওয়া হতো। রিপোর্টের জন্য অপেক্ষা করতে হতো বা অন্যত্র যেতে হতো। ধর্ষণসংক্রান্ত মেডিকো-লিগ্যাল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং অন্যান্য আইনগত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ক্ষেত্রেও রোগীদের চট্টগ্রামে পাঠাতে হতো। এতে রোগীদের যেমন অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো, তেমনি হাসপাতাল কর্তৃপক্ষও নানা ধরনের জটিলতার মুখে পড়ত।

সংশ্লিষ্টরা জানান, রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ চিকিৎসক এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য ইমেজিং পরীক্ষার ফল বিশ্লেষণ করে রোগ নির্ণয়ে সহায়ক লিখিত প্রতিবেদন প্রস্তুত করেন। নতুন বিশেষজ্ঞ চিকিৎসক যোগদানের ফলে এখন এসব সেবা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালেই পাওয়া যাচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সময়মতো ও নির্ভুল রিপোর্ট পাওয়ায় রোগের সঠিক কারণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে, রোগীরাও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সাধারণ মানুষকে এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • বাঘাইছড়িতে অবৈধ দখল উচ্ছেদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মসজিদ মার্কেটের সিঁড়ির জায়গা অনুমতি ছাড়াই দখল করে ঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।…

  • স্বাধীনতা দিবসে বান্দরবানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বান্দরবান স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা…

  • রাঙামাটিতে হেফজ ও এতিম খানায় ভূমিকম্প সচেতনতা মহড়া, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাইতুশরফ জব্বারিয়া হেফজ ও এতিম খানায় একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাঙামাটি ফায়ার স্টেশনের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের লিডার…

  • রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

    বান্দরবান প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন…

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

Leave a Reply