১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি চান মন্ত্রী, রাঙামাটিতে প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে জরুরি মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সরকার গঠনের পর নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই রাঙামাটির চলমান উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার রাঙামাটি সফরে এসে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আক্তার। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী জেলার গুরুত্বপূর্ণ সমস্যা দ্রুত সমাধান এবং চলমান প্রকল্পসমূহে গতি সঞ্চারের ওপর গুরুত্বারোপ করেন। কাপ্তাই হ্রদের ড্রেজিং কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, নৌ-অ্যাম্বুলেন্স চালু, দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন—এসব বিষয়কে অগ্রাধিকার তালিকায় রাখার কথা জানান তিনি।

পাহাড়কে মাদকমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কাজ করা হবে।

তিনি আরও বলেন, পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না। সকল পক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলা পরিষদগুলো বর্তমান কাঠামোয় থেকেই কার্যক্রম পরিচালনা করবে; এ মুহূর্তে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি।

এছাড়া কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনা উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা তথ্য অফিসের বিশেষ প্রদর্শনী

    রাঙামাটি প্রতিনিধি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা তথ্য অফিসের বিশেষ প্রদর্শনী মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা তথ্য অফিস রাঙ্গামাটি। বুধবার (১৯ ফেব্রুয়ারি…

  • কোতয়ালী থানার অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান উদ্ধার

    আহমদ বিলাল খান: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ কোতয়ালী থানায় দায়েরকৃত জিডি নং-১৫০৭ এর প্রেক্ষিতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর…

  • বুদ্ধ পূর্ণিমায় শহীদ পুলিশ সদস্যের পরিবারে আইজিপির শুভেচ্ছা সামগ্রী প্রদান

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র বুদ্ধ পূর্ণিমা ২০২৬ উপলক্ষ্যে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উক্ত শুভেচ্ছা সামগ্রী বান্দরবান পার্বত্য জেলার…

  • নিরাপদ ঈদ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ সতর্কতা

    আহমেদ বিলাল খান, রাংগামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে জনসাধারণের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটার…

  • পুলিশ সুপারের পরিদর্শনে রোয়াংছড়ির হানসামা ক্যাম্পে উন্নয়ন তৎপরতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন হানসামা ক্যাম্পে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…

Leave a Reply