কাপ্তাইয়ে ব্যাগ-ছাতা পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

কেউ হাতে পেল স্কুলব্যাগ, কেউ ছাতা; সঙ্গে টিফিন বক্স ও একটি ফুটবল। নতুন উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে কাপ্তাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, ছাতা ও টিফিন বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, শুধু বিদ্যালয়ে যাওয়া নয়, গুণগত মানের শিক্ষা অর্জনের দিকে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নজরুল আবৃত্তি ও সংগীতচর্চায়ও শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, ইউপি সদস্য মো. ইমান আলী, মহিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

নতুন ব্যাগ, ছাতা ও টিফিন বক্স হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। অনুষ্ঠানের শেষ দিকে একটি ফুটবলও শিক্ষার্থীদের দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের জরুরি সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতির চলাচলের করিডর সচল রাখতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী…

  • রাঙ্গুনিয়ায় বাসচাপায় কাপ্তাইয়ের রাসেল নিহত

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় বাসচাপায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের…

  • কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    নিজস্ব প্রতিবেদক ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে…

  • 🟥 কল্যাণ তহবিলে প্রভাষকের অনুদান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব। তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিলে দুই ধাপে মোট ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন, যা…

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • পাহাড়ধসের ঝুঁকিতে কাপ্তাইয়ের দারুস সালাম নূরানী মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ইসলামি শিক্ষার নতুন সম্ভাবনা জাগানো দারুস সালাম নূরানী মাদ্রাসা এখন পাহাড়ধসের ঝুঁকিতে। উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বন বিভাগের বিট অফিস এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে প্রায় ৫০ শিক্ষার্থীকে কয়েক শিফটে পাঠদান করছেন চার শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক…

Leave a Reply