পাহাড়ধসের ঝুঁকিতে কাপ্তাইয়ের দারুস সালাম নূরানী মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক


রাঙামাটির কাপ্তাইয়ে ইসলামি শিক্ষার নতুন সম্ভাবনা জাগানো দারুস সালাম নূরানী মাদ্রাসা এখন পাহাড়ধসের ঝুঁকিতে। উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বন বিভাগের বিট অফিস এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে প্রায় ৫০ শিক্ষার্থীকে কয়েক শিফটে পাঠদান করছেন চার শিক্ষক।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক বৃষ্টিতে মাদ্রাসার পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, পাহাড়ধস ঠেকাতে গাইড ওয়াল নির্মাণসহ টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হলে মাদ্রাসার নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশও আরও উন্নত হবে।

স্থানীয় সমাজসেবক মো. কামাল হোসেন জানান, বৃষ্টিতে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ার পর বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।

স্থানীয় মেম্বার আবুল হাসেম বলেন, মাদ্রাসার সংস্কারে পার্বত্য উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প রয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে পাহাড়ধসের ঝুঁকি অনেকটাই কমবে।

মসজিদ কমিটির সভাপতি এম আর হোসাইন জহির বলেন, মাদ্রাসাটিকে নিরাপদ ও টেকসই করতে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ…

  • কাপ্তাইয়ে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

    কবির হোসেন, কাপ্তাই “আলোর নিচে অন্ধকার”—এই চিত্রই এখন রাঙামাটির কাপ্তাই উপজেলার বাস্তবতা। যেখানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেখানেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনজীবন। চলমান এসএসসি…

  • কাপ্তাইয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে সেনাবাহিনীর বিশেষ অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাপ্তাই জোন। বৃহস্পতিবার (১৮ জুন) কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প…

  • কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান: অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে…

  • জাতীয় শিক্ষা সপ্তাহে সাফল্যের স্বীকৃতি পেল কাপ্তাই উচ্চ বিদ্যালয়

    নিজস্ব প্রতিবেদক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এবং বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নতুন করে আলোচনায় এসেছে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়। শিক্ষকতা, সাংস্কৃতিক অঙ্গন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জনে বিদ্যালয়টিতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬…

  • আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা…

Leave a Reply