কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মন্দিরের পুরোহিত গুরুতর আহত

মাথা ও পায়ে গুরুতর আঘাত, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক 

রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মন্দির থেকে সড়কে নামার পর ঘাগড়া থেকে বড়ইছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক জানান, দুর্ঘটনায় পুরোহিত রনধীর চক্রবর্তীর মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, আহত পুরোহিতকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে আহত পুরোহিতের মাথা ও পায়ে আঘাতের বিষয়টি জানতে পারেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    এম বাবুল, কাপ্তাই : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা ভরে হাতে ফুলেল পুষ্প স্তবক নিয়ে শ’শ’ নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।…

  • 🟥 কাপ্তাইয়ে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন: “জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬” এবং মে দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল সাড়ে ১০টায়…

  • কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কবির হোসেন, কাপ্তাইঃ রাঙামাটি কাপ্তাই উপজেলা আদর্শ  শিক্ষক ফেডারেশনের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল ৫টায় রিভার ভেলি পার্কে শিক্ষক মো.শফিকুল আলমের সঞ্চালনায় এবং আদর্শ  শিক্ষক ফেডারেশন সভাপতি মো.হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি…

  • কাপ্তাইয়ে কফি–কাজুবাদাম চাষে দক্ষ জনবল গড়ে তুলতে বারির প্রশিক্ষণ

    রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে তিন পার্বত্য জেলার ৩০ বৈজ্ঞানিক সহকারীর অংশগ্রহণ, শেষে কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ প্রযুক্তি…

Leave a Reply