🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, যাত্রীবাহী একটি সিএনজি উপজেলা সদর বরইছড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি জিকসার ১৫০ সিসির মোটরসাইকেল লিচুবাগানের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের আরোহী মো. রানা (১৭) আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ওমর ফারুক রনি জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান হাত ভেঙে গেছে এবং গলায় কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নেয় বলে জানান ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

    ঝুলন দত্ত, কাপ্তাই যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বুধবার ( ৮ এপ্রিল)  সকাল হতে নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্য ও গৌরবময় পথচলার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে…

  • কাপ্তাই লেকে অভিযান, ৩৩ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং ৩৩ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি…

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান জোরদারে এ্যাডভোকেসি সভা, ৫,৮৭১ শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

    নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর সংগ্রামী সভাপতি মোঃ…

  • কাপ্তাইয়ে সীতাপাহাড়ে আটকা ৪ পর্যটক উদ্ধার

    ৯৯৯-এ ফোন, দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের উদ্ধার নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকার সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকা পড়া চার পর্যটককে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার…

Leave a Reply