রাউজানে রবীন্দ্রনাট্যে মুগ্ধ দর্শক, শিশু-কিশোরদের পরিবেশনায় ‘বাল্মীকি প্রতিভা’

অন্ধকার থেকে আলোর পথে মানবিক জাগরণের বার্তা দিল কোয়েপাড়ার সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিবেদক

উৎসবের বিদায়বেলায় মঞ্চজুড়ে রবীন্দ্রসৃষ্টির আবেশ। কখনো অরণ্যের গভীরতা, কখনো দস্যুদের উন্মত্ততা, আবার কখনো মানবিকতার জাগরণ। শিশু-কিশোরদের অভিনয়, নৃত্য ও সম্মিলিত পরিবেশনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গীতি-নৃত্যনাট্য ‘বাল্মীকি প্রতিভা’ যেন নতুন করে প্রাণ পেল রাউজানের কোয়েপাড়ায়।

বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া পল্লী সেবা সংঘে নাটকটি মঞ্চস্থ হয়। কোয়েপাড়ার শিকড়ের সঙ্গে যুক্ত গ্রাম ও শহরে বসবাসরত শিশু-কিশোরদের সম্মিলিত পরিবেশনায় দর্শকদের সামনে উঠে আসে মানুষের আত্মিক পরিবর্তন, মানবিকতা ও অন্তরের জাগরণের এক চিরন্তন আখ্যান।

‘বাল্মীকি প্রতিভা’ শুধু একটি গীতি-নৃত্যনাট্য নয়; এটি মানুষের বদলে যাওয়ার, অন্ধকার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার এক অনন্য শিল্পভাষ্য। দস্যু রত্নাকরের ঋষি বাল্মীকিতে রূপান্তরের মধ্য দিয়ে নাটকটি তুলে ধরে—মানুষের অন্তরে জেগে উঠতে পারে সৌন্দর্য, মমতা ও সৃষ্টির আকাঙ্ক্ষা। নিষ্ঠুরতা থেকে মানবিকতায় উত্তরণের এই বার্তাই নাটকটির মূল শক্তি।

অরণ্যের আবহ, দস্যুদের উপস্থিতি, দেবী-দেবতার আবির্ভাব এবং ভয় ও প্রলোভনের নানা অধ্যায় পেরিয়ে নাটকটি পৌঁছে দেয় এক গভীর উপলব্ধিতে—মানুষের প্রকৃত বিজয় তার অন্তরের পরিবর্তনে। বিজয়া দশমীর তাৎপর্যের সঙ্গে এই বার্তা যেন মিশে যায় আরও নিবিড়ভাবে। অশুভের বিনাশের পাশাপাশি নিজের ভেতরের অন্ধকার দূর করে সত্য, সুন্দর ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় এই পরিবেশনা।

নাটকটির মূল পরিকল্পনা ও সার্বিক নির্দেশনায় ছিলেন শোভন সেন গুপ্ত। পরিচালনায় ছিলেন অসিত নন্দী।

নাটকের প্রধান চরিত্রে বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন উজ্জ্বল তালুকদার। বালিকার চরিত্রে আদৃতা নন্দী, মা কালীর ভূমিকায় বৃন্দা দে, মা সরস্বতীর ভূমিকায় বর্ষা ঘোষ এবং মা লক্ষ্মীর ভূমিকায় তিলোত্তমা সেনগুপ্ত অভিনয় করেন। দস্যু সর্দারের চরিত্রে অতিথি শিল্পী হিসেবে ছিলেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য।

দস্যু ও শিকারী দলের সদস্য হিসেবে অংশ নেন স্বাগত, সৌম্য, শাশ্বত, সৌম্যদীপ, ইন্দ্রনীল, শ্রাবণ, দিব্য, দুর্জয়, শান্তনু ও অরিন্দম। ছোট পাখির ভূমিকায় অভিনয় করে সৃজা, আরোহী, হৃদিতা ও সপ্তর্ষি। হরিণশাবকের ভূমিকায় ছিল প্রিজয় ও অনুপম।

পল্লীকন্যার চরিত্রে অভিনয় করে নীলাদ্রি, তৃষাম, আনুষ্কা, অনন্যা, সায়ন্তিকা, আদ্রিকা, পুষ্পা ও অন্বি। বনদেবীর ভূমিকায় ছিলেন পৌষালী, আবৃতি, প্রথা, মাত্রা, মিঠি, মুনা, সুকন্যা, শ্রুতি, বৈশাখী ও জয়শ্রী। গ্রামবাসীর চরিত্রে অভিনয় করেন সুমি বৈদ্য, সোমা বিশ্বাস, প্রীতি দেব ও মনিকা দাশ গুপ্ত। ব্রাহ্মণ দম্পতির ভূমিকায় ছিলেন পিকলু চক্রবর্তী ও শুকলা আচার্য।

নাটকের নৃত্য পরিচালনায় ছিলেন বর্ষা ঘোষ, তিলোত্তমা সেনগুপ্ত ও সুমি বৈদ্য। সার্বিক সহযোগিতায় ছিলেন সাধন দেব, রূপক বিশ্বাস, সনজিত নন্দী, রাসেল দেব, সৌমেন দেব, সৌরভ দেবরায়, শুকলা আচার্য, শিবানী চক্রবর্তী, মুক্তা তালুকদার, সংগীতা বিশ্বাস, প্রবীর দে, রবি বিশ্বাস, জুয়েল দেবরায়, জয় চৌধুরী ও আদর চক্রবর্তী। ভিডিওগ্রাফি ও ধারাবর্ণনায় ছিলেন শুভার্থী সেনগুপ্ত।

কোয়েপাড়ার শিশু-কিশোরদের অংশগ্রহণে এই আয়োজন স্থানীয় সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছে। রবীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টিকে মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিল্পচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অনুরাগের প্রকাশ ঘটেছে।

বিজয়া দশমীর বিদায়বেলায় দেবী দুর্গার প্রস্থানের আবেগের সঙ্গে এই পরিবেশনা যুক্ত করেছে শিল্পের আনন্দ ও মানবিকতার বার্তা। ‘বাল্মীকি প্রতিভা’র মধ্য দিয়ে কোয়েপাড়ার মঞ্চে যেন আবারও প্রতিধ্বনিত হয়েছে এক চিরন্তন সত্য—মানুষের হৃদয়ের পরিবর্তন সম্ভব; অন্ধকার পেরিয়ে জ্বলে উঠতে পারে আলোর প্রদীপ।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

  • সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

    মানিক দাশ, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে…

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • কাপ্তাইয়ে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

  • 🟥 কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষা পদক, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় উপজেলার পাঁচ ইউনিয়নের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি…

Leave a Reply