🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনবিভাগের একটি দল, অফিস সহকারী ওসমান গণির নেতৃত্বে, ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

অভিযানে অংশ নেওয়া বনকর্মী ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে ঘাট এলাকায় অবস্থান করছিল এবং সুযোগ বুঝে পাচারের পরিকল্পনা করছিল। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, উদ্ধারকৃত পাখিটি অত্যন্ত বিরল প্রজাতির। বনবিভাগের হেফাজতে এনে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে পাখিটিকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে—কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিরল বন্যপ্রাণী পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বনবিভাগ নজরদারি জোরদার করেছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • কাপ্তাইয়ে ১৮ মাসের মেশিংওয়াং-এর জীবন ঝুঁকিতে: হার্ট অপারেশনের জন্য দরকার ৪ লাখ টাকা

    রিপন মারমা, কাপ্তাই: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারার এক দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা জন্মের পর থেকেই জটিল হার্ট রোগে ভুগছে। বিশেষজ্ঞরা অপারেশন ছাড়া তার জীবন বাঁচানোর কোনো বিকল্প দেখছেন না। জন্মের পরই শারীরিক…

  • কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

    প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ…

  • 🟥 দুপুরেই নেমে এলো সন্ধ্যার ছায়া: মেঘগর্জন ও বজ্রপাতে আতঙ্কিত জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: সময় দুপুর ১২টা ৩০ মিনিট। অথচ কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় দেখা গেল এক ভিন্ন চিত্র—প্রকৃতি যেন আচমকাই সন্ধ্যার রূপ ধারণ করেছে। আকাশজুড়ে ঘন কালো মেঘের চাদর, সূর্যের আলো সম্পূর্ণরূপে ম্লান হয়ে পড়ে চারপাশে নেমে আসে অস্বাভাবিক অন্ধকার।…

  • কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের খোঁজ নিলেন বিএনপি-যুবদল নেতারা

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। শনিবার (৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তাঁরা চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক…

  • ডেঙ্গুর দাপট, জনবলের টান- চাপে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স

    ৪৪৯ পরীক্ষায় শনাক্ত ২৫, জনবল ও চিকিৎসাসামগ্রীর সংকট নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। কাপ্তাইয়ের পাশাপাশি রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত সাত দিনে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।…

Leave a Reply