কাপ্তাইয়ে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রবীর খিয়াং বলেন, নারী ও পুরুষের সমান অধিকার থাকা সত্ত্বেও সমাজের অনেক কর্মক্ষেত্রে নারীরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। পুরুষদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং নারীদের প্রতি সহমর্মিতা বাড়ালে এ বৈষম্য অনেকাংশে দূর করা সম্ভব।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমা এবং রাঙামাটি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।

এর আগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • সংবর্ধনা শেষে কাপ্তাই ফিরলেন জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা

    প্রথম কার্যদিবস শেষে নেতাকর্মী-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবস শেষে নিজ এলাকা কাপ্তাইয়ে ফিরেছেন বাবু উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাঙামাটিতে সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে…

  • কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি–কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

    নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক কাপ্তাই সংবাদ ও দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী…

  • কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

    নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর সংগ্রামী সভাপতি মোঃ…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

Leave a Reply