নেত্রকোনার কাছে ৬৬ রানে হেরেছে রাঙামাটি জেলা ক্রিকেট দল
নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫‑২৬ এর “ই” গ্রুপের প্রথম খেলায় রাঙামাটি জেলা দল নেত্রকোনা জেলা দলের কাছে ৬৬ রানে পরাজিত হয়েছে।
খেলা শুরুতে রাঙামাটি টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলে নেত্রকোনা জেলা দল ব্যাটিং করতে নামে। ৪৭.১ ওভার শেষে নেত্রকোনা দল ১৭৩ রান করে অলআউট হয়। দলের পক্ষে মুমতাজউদ্দিন সবচেয়ে বড় ভূমিকা রেখে ৬২ রান করেন এবং সোহেল মিয়া ২৭ রান যুক্ত করেন।
রাঙামাটির বোলিং আক্রমণে জুয়েল দাস ৪টি, মোবারক হোসেন লেমন ৩টি এবং রাশেদুল ইসলাম শান্ত ২টি উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙ্গামাটি দল ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নজরুল ইসলাম ২১ রান, আর রিয়াদ আলী ২০ রান করে দলের সংগ্রহ বাড়ান।
নেত্রকোনার বোলিং আক্রমণে সবচেয়ে সফল বোলার ছিলেন আসিফ ও রনি চৌধুরী, যারা প্রত্যেকে ৪টি করে উইকেট নিয়েছেন।
এই খেলায় রাঙামাটি দল ৬৬ রানে হেরেছে এবং তাদের আগামী খেলাগুলো ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা ও ১ মার্চ হবিগঞ্জ জেলা দলের সঙ্গে অনুষ্ঠিত হবে। রাঙামাটি জেলা দলের সাথে ছিলেন মহিতোষ দেওয়ান (কোচ) ও ফজলুর রশিদ সেলিম (ম্যানেজার)।