রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

bazar monitoring in rangamati

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। 

এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো হয়। অভিযানে দুইজন ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এবং একজন ব্যবসায়ীকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে সঠিক মূল্য নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এই মনিটরিং কার্যক্রমের মূল উদ্দেশ্য।

বাজার মনিটরিং অভিযান চলাকালীন ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অপরিকল্পিত বা অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড রোধ করতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন এই ধরণের তদারকি অভিযান রমজান মাস জুড়ে নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে সাধারণ জনগণ ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রহণ করতে পারে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply