পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

মোঃ আল আমিন

আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মোঃ আল আমিনকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবম গ্রেডে নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত সহকারী একান্ত সচিব মোঃ আল আমিন রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পরিচিত আব্দুল করিমের ছেলে। ছাত্রজীবনে তিনি রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাপ্তরিক সমন্বয়, নীতিগত যোগাযোগ ও মন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, সমন্বয় সভা ও মাঠপর্যায়ের কার্যক্রমে মন্ত্রীর দাপ্তরিক সহায়তা প্রদান করবেন বলেও জানা গেছে।

দুর্গম পাহাড়ি এলাকা থেকে উঠে এসে গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পাওয়ায় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে আল আমিন পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

  • রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মাইনীমুখ বাজারে প্রশাসনের মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে রবিবার (১লা মার্চ) মাইনীমুখ বাজার এলাকায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে লংগদু উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি…

  • 🟥 তিন দিনের আদিয়ানকে ফিরিয়ে আনল অস্ত্রোপচার

    নিজস্ব প্রতিবেদক: জন্মের মাত্র তিন দিনের মাথায় জটিল জন্মগত রোগে আক্রান্ত নবজাতক মো. আদিয়ানের জীবন রক্ষা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। আদিয়ানের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।…

  • লক্ষীছড়িতে সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর হামলা—প্রতিবাদে সরব মহল

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকায় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ ঘটনাকে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং সরাসরি…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: বান্দরবানে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার…

Leave a Reply